পোল্যান্ডের স্তাজনিয়া গুহায় আবিষ্কৃত ৮০ হাজার বছরের পুরোনো আদিম মানুষ নিয়ানডারথালের একটি দাঁতের ডিএনএ বিশ্লেষণ করে নতুন তথ্য জানতে পেরেছেন ইতালি, জার্মানি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের তথ্যমতে, এই নির্দিষ্ট নিয়ানডারথাল গোষ্ঠীটি জিনগতভাবে ককেশাস অঞ্চলে বসবাসকারী সমসাময়িকদের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত ছিল।
অত্যাধুনিক প্যালিওজেনোমিক পদ্ধতি ব্যবহার করে নিয়ানডারথালের দাঁতের মাইটোকন্ড্রিয়াল ডিএনএ বিশ্লেষণ করা হয়েছে। সায়েন্টিফিক রিপোর্টস সাময়িকীতে এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে।
আদিম মানুষ সম্পর্কে নতুন তথ্য প্রমাণ করে, ইউরেশিয়ার বিশাল ভূখণ্ডজুড়ে নিয়ানডারথালদের ব্যাপক বিচরণ ছিল এবং বিভিন্ন অঞ্চলের গোষ্ঠীর মধ্যে পারস্পরিক যোগাযোগ ছিল।


































































































































































































