আফগানিস্তানে তালেবানের নতুন আইনে বাল্যবিবাহ বৈধতা পাচ্ছে

আফগানিস্তানে তালেবানের নতুন আইনে বাল্যবিবাহ বৈধতা পাচ্ছে

আফগানিস্তানে নতুন একটি আইন করছে তালেবান, যাতে কার্যত প্রথমবারের মতো বৈধতা পাচ্ছে বাল্যবিবাহ। অধিকারকর্মীরা বলছেন, এই ‘লজ্জাজনক’ নতুন আইনের ফলে স্বামীর অমতে কোনো কিশোরী বা তরুণীর পক্ষে বিবাহবিচ্ছেদ বা তালাক চাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়বে।

আফগানিস্তানে জোরপূর্বক ও বাল্যবিবাহের সরকারি কোনো পরিসংখ্যান নেই। তবে অধিকারকর্মীদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে এই হার উদ্বেগজনকভাবে বেড়েছে। মূলত ১১ বছরের পর মেয়েদের পড়াশোনা নিষিদ্ধ করার কারণেই এমনটি ঘটছে।

একটি অনানুষ্ঠানিক হিসাবে দেখা গেছে, পড়াশোনা বন্ধ হওয়ার পর প্রায় ৭০ শতাংশ মেয়েকে অল্প বয়সে বা জোর করে বিয়ে দেওয়া হয়েছে। এসব বিয়ের ৬৬ শতাংশ ক্ষেত্রেই মেয়েদের বয়স ছিল ১৮ বছরের নিচে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।