আফ্রিকা মহাদেশ দুই ভাগে ভাগ হবে ভূতাত্ত্বিক শক্তির প্রভাবে

আফ্রিকা মহাদেশ দুই ভাগে ভাগ হবে ভূতাত্ত্বিক শক্তির প্রভাবে

আফ্রিকা মহাদেশের ভূগর্ভে লুকিয়ে থাকা এক বিশাল টেকটোনিক সীমানা আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। তানজানিয়া থেকে মোজাম্বিক পর্যন্ত বিস্তৃত এই প্রাচীন ভূতাত্ত্বিক চ্যুতিরেখাটির নাম দেওয়া হয়েছে রোভুমা ট্রান্সফর্ম মার্জিন। প্রায় ৩১০ মাইল দীর্ঘ এই ফাটল মহাদেশীয় ভূখণ্ড ও মহাসাগরের মধ্যবর্তী সীমানা হিসেবে কাজ করছে।

বিজ্ঞানীদের মতে, ভবিষ্যতে এই ভূতাত্ত্বিক শক্তির প্রভাবে আফ্রিকা মহাদেশ শেষ পর্যন্ত দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। যার ফলে জন্ম নেবে নতুন মহাদেশ ও একটি নতুন মহাসাগর।

বিজ্ঞানীদের তথ্যমতে, আফ্রিকা মহাদেশ ইতিমধ্যেই ইস্ট আফ্রিকান রিফট সিস্টেম নামের একটি বিশাল ফাটল বরাবর উত্তর–দক্ষিণে ভাঙতে শুরু করেছে। এর ফলে মহাদেশটি নুবিয়ান ও সোমালি নামের দুই টেকটোনিক প্লেটে বিভক্ত হচ্ছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।