যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার সেনারা গতকাল শুক্রবার অভিযান চালিয়ে ইসলামিক স্টেটের (আইএস) একজন জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যা করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য জানিয়েছেন।
ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, তাঁর নির্দেশে মার্কিন বাহিনী এবং নাইজেরিয়ার সশস্ত্র বাহিনী অত্যন্ত নিখুঁতভাবে একটি ‘সুপরিকল্পিত ও জটিল’ অভিযান পরিচালনা করেছে। লক্ষ্যবস্তু ছিলেন আবু-বিলাল আল-মিনুকি। তিনি আইএসের বৈশ্বিক সেকেন্ড-ইন-কমান্ড।
ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় ইসলামিক স্টেটের সদস্যদের বিরুদ্ধে প্রাণঘাতী হামলার নির্দেশ দেওয়া এবারই প্রথম নয়। দেশটিতে খ্রিষ্টানদের ওপর নির্যাতনের অভিযোগও করেছেন তিনি।


































































































































































































