আজহারির ভিডিও নির্মাণে জড়িত দুই আসামির রিমান্ডে

আজহারির ভিডিও নির্মাণে জড়িত দুই আসামির রিমান্ডে

প্রকাশ : ০৫ মে ২০২৬, ১৭: ৪৭আপডেট : ০৫ মে ২০২৬, ১৭: ৪৭ ইসলামী বক্তা শায়খ ড. মিজানুর রহমান আজহারির ছবি ও কণ্ঠ ব্যবহার করে ‘ডিপফেক’ ভিডিও তৈরি এবং যৌন উত্তেজক পণ্য বিক্রির মাধ্যমে প্রতারণার অভিযোগে সাইবার সুরক্ষা আইনে করা মামলায় গ্রেপ্তার দুই আসামিকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

মো. সারাফাত হোসেন ও মো. শাফায়েত হোসেন শুভ নামের দুই আসামি রিমান্ডে পাঠানো হয়েছে। এদের মধ্যে মো. সারাফাত হোসেন চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকার বাসিন্দা। তারা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা হলেও চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে এসব কর্মকাণ্ড পরিচালনা করছিল চক্রটি।

মামলায় অভিযোগ করা হয়, গ্রেপ্তারকৃত চক্রটি দীর্ঘদিন ধরে অত্যন্ত সুপরিকল্পিতভাবে ডিজিটাল জালিয়াতি চালিয়ে আসছিল। তারা জনপ্রিয় ইসলামি বক্তা শায়খ ড. মিজানুর রহমান আজহারীর ছবি ও কণ্ঠ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংগ্রহ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ (এআই) এবং ‘ডিপফেক’ প্রযুক্তির সাহায্যে তার চেহারা ও কণ্ঠ হুবহু নকল করত।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।