বিশ্ববিখ্যাত ন্যাশনাল জিওগ্রাফিক প্রকাশ করছে তাদের বিশেষ শিক্ষামূলক সিরিজ ওয়ান্ডার লেসনস। এই সিরিজের মাধ্যমে আপনি শিখতে পারবেন কীভাবে নক্ষত্রের সাহায্যে দিক নির্ণয় করতে হয়, মেঘের ধরন চিনতে হয়, সাধারণ গাছপালা শনাক্ত করতে হয় এবং বিভিন্ন শিলা বা পাথর চিনে নিতে হয়।
আজ আমরা চিনব কালপুরুষ বা ওরিয়ন নক্ষত্রমণ্ডল। শিকারের খোঁজে আকাশে কালপুরুষ বা শিকারি নক্ষত্রমণ্ডলকে খুঁজে পাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো এর বেল্ট বা কোমরের বন্ধনী হিসেবে পরিচিত তিনটি বিন্দু সদৃশ নক্ষত্রকে খুঁজে বের করা।


































































































































































































