ইরানের সাথে আলোচনায় যুক্তরাষ্ট্র প্রস্তুত বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। তিনি বলেছেন, ইরানের সাথে আলোচনায় যুক্তরাষ্ট্র প্রস্তুত এবং প্রয়োজনে “যার সাথেই প্রয়োজন হোক” সংলাপে বসতে রাজি।
ইরানে “যারাই সবকিছু চালাচ্ছে” তাদের সাথে কথা বলতে যুক্তরাষ্ট্র ইচ্ছুক বলেও তিনি জানিয়েছেন। তিনি বলেছেন, “তারা যখন খুশি আমাদের ডাকতে পারে।”
ট্রাম্প আরও বলেছেন, “যার সাথেই প্রয়োজন হোক, আমি আলোচনা করব। কিন্তু দুই দিন অপেক্ষা করার বা লোকজনকে ১৬-১৭ ঘণ্টা ভ্রমণ করানোর কোনো কারণ নেই এবং আমরা এভাবে কাজটা করছি না।”
মার্কিন প্রতিনিধি দলের পাকিস্তান সফর বাতিলের কারণ জানিয়েছেন ট্রাম্প। কারণ হিসেবে তিনি জানিয়েছেন, ‘বসে বসে আজেবাজে কথা বলার জন্য আর ১৮ ঘণ্টার ফ্লাইট নয়'।


































































































































































































