ইরানের ওপর নৌ অবরোধের অংশ হিসেবে মার্কিন বাহিনী ৩৮টি জাহাজ ফেরত পাঠিয়েছে। এ সম্পর্কে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) একটি বার্তা প্রকাশ করেছে। সেন্টকম বলেছে, ইরানের বন্দরগুলোতে চলমান অবরোধের অংশ হিসেবে তাদের বাহিনী ৩৮টি জাহাজকে গতিপথ পরিবর্তন করার অথবা বন্দরে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে।
ইরানের জাহাজ চলাচল সীমিত করার প্রচেষ্টার অংশ হিসেবে মার্কিন বাহিনী সামুদ্রিক নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে। সেইসঙ্গে ইরানি জলসীমায় জাহাজ প্রবেশ বা সেখান থেকে বের হতে দেওয়া হচ্ছে না।
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা থমকে যাওয়ায় এবং হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন সীমিত থাকায় আন্তর্জাতিক বাজারে বেড়েঝে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ২ দশমিক ২২ ডলার বা ২ দশমিক ১১ শতাংশ বেড়ে ১০৭ দশমিক ৫৫ ডলার হয়েছে।


































































































































































































