ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের এ পর্যন্ত ২ হাজার ৫০০ কোটি ডলার ব্যয় হয়েছে বলে গতকাল বুধবার পেন্টাগনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন। এই যুদ্ধের সামরিক ব্যয় নিয়ে এই প্রথম কোনো আনুষ্ঠানিক হিসাব প্রকাশ করল পেন্টাগন।
মধ্যবর্তী নির্বাচনের মাত্র ছয় মাস আগে এই তথ্য প্রকাশ করা হলো। মধ্যবর্তী নির্বাচনের আগে জনমত জরিপে রিপাবলিকানদের চেয়ে ডেমোক্র্যাটরা বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। তারা এখন জনগণের জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে এই অজনপ্রিয় ইরান যুদ্ধকে যুক্ত করার চেষ্টা করছে।
এ অবস্থায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল কংগ্রেসের দুই কক্ষে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে।


































































































































































































