মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ‘প্রতিবছরই’ শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া উচিত। শুক্রবার ইরানের বিরুদ্ধে চলমান ‘অপারেশন এপিক ফিউরি’র হালনাগাদ তথ্য জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে পিট হেগসেথকে প্রশ্ন করা হয়, ট্রাম্প প্রশাসনের এই লক্ষ্য অনুযায়ী ‘যুদ্ধ মন্ত্রণালয়ের’ (ডিপার্টমেন্ট অব ওয়ার) নাম বদলে ‘শান্তি মন্ত্রণালয়’ (ডিপার্টমেন্ট অব পিস) রাখা হবে কি না।
জবাবে মার্কিন সামরিক নীতির মূল ভিত্তি হিসেবে ‘শক্তির মাধ্যমে শান্তি’র ধারণার ওপর জোর দেন হেগসেথ।


































































































































































































