মার্কিন ভোক্তাদের আত্মবিশ্বাস তলানিতে

মার্কিন ভোক্তাদের আত্মবিশ্বাস তলানিতে

যুক্তরাষ্ট্রের মানুষ যেন এই অর্থনৈতিক পরিস্থিতি একেবারেই ঘৃণা করতে শুরু করেছে। মার্কিন ভোক্তাদের মনোভাব নিয়ে বহুল আলোচিত ইউনিভার্সিটি অব মিশিগানের সর্বশেষ জরিপ বলছে, মে মাসে যুক্তরাষ্ট্রের ভোক্তা আস্থার সূচক ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। টানা তৃতীয় মাসের মতো মে মাসেও ভোক্তা আস্থার সূচক কমেছে। সূচকটি নেমে এসেছে ৪৪ দশমিক ২ পয়েন্টে, গত এপ্রিল মাসে যা ছিল ৪৯ দশমিক ৮। অর্থাৎ মে মাসে সূচক আগের সর্বনিম্ন রেকর্ডও ছাড়িয়ে গেছে।

ইউনিভার্সিটি অব মিশিগানের সার্ভেস অব কনজিউমারসের পরিচালক জোয়ান হসু বিবৃতিতে বলেন, ‘জীবনযাত্রার ব্যয় এখনো মানুষের প্রধান উদ্বেগের বিষয়। ৫৭ শতাংশ ভোক্তা স্বতঃস্ফূর্তভাবে বলেছেন, উচ্চ মূল্য তাঁদের ব্যক্তিগত আর্থিক পরিস্থিতি ক্ষতিগ্রস্ত করছে। গত মাসে এ হার ছিল ৫০।’

জোয়ান হসু আরও বলেন, মে মাসে ভোক্তাদের ব্যক্তিগত আর্থিক সক্ষমতা ১৩ শতাংশ কমে গেছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।