আমির খান নিশ্চিত করলেন 'থ্রি ইডিয়টস' সিক্যুয়েলের আসছে

আমির খান নিশ্চিত করলেন 'থ্রি ইডিয়টস' সিক্যুয়েলের আসছে

ভারতের প্রসিদ্ধ সিনেমা 'থ্রি ইডিয়টস' ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এরপর কেটে গেছে ১৬ বছর। অনেকবারই সিক্যুয়েলের কথা শোনা গেলেও বাস্তব রূপ পায়নি। ভক্তদের অপেক্ষা শেষ হচ্ছে অবশেষে। ছবির অভিনেতা আমির খান নিজেই নিশ্চিত করেছেন 'থ্রি ইডিয়টস'–এর সিক্যুয়েল আসছে।

আমির খান জানিয়েছেন, নতুন ছবির গল্প এগোবে মূল কাহিনির প্রায় এক দশক পর থেকে। অর্থাৎ র‍্যাঞ্চো, ফারহান ও রাজুর জীবনের পরবর্তী অধ্যায়ই এবার বড় পর্দায় দেখা যাবে।

আমির খান জানিয়েছেন, রাজকুমার হিরানির সঙ্গে দাদাসাহেব ফালকের জীবনীভিত্তিক একটি প্রকল্প আপাতত স্থগিত রয়েছে। পাশাপাশি, উদ্যোক্তা অশনীড় গ্রোভারকে নিয়ে একটি বায়োপিকেও কাজের সম্ভাবনা রয়েছে বলে শোনা যাচ্ছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।