প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ১৬: ৪২ পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ‘ওপেক’ থেকে সংযুক্ত আরব আমিরাতের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তকে সৌদি আরবের প্রতি বড় ধরনের ধাক্কা এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য এক বিশেষ উপহার হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
আগামী মাসে এই জোট ত্যাগের চূড়ান্ত ঘোষণা কার্যকর হতে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের এই প্রভাবশালী দেশটির ওপেক ত্যাগের নেপথ্যে সৌদি আরবের সঙ্গে দীর্ঘদিনের নীতিগত বিরোধ বড় কারণ হিসেবে কাজ করছে।
রিয়াদ যেখানে তেলের দাম ধরে রাখতে উৎপাদন কমানোর পক্ষে, সেখানে আমিরাত বেশি পরিমাণে তেল উত্তোলন ও রপ্তানি করে মুনাফা বাড়ানোর পক্ষপাতী।


































































































































































































