অন্তর্বর্তী সরকারের আমলে মতপ্রকাশের স্বাধীনতা সীমিত ছিল। এই সময়ে মতপ্রকাশের কারণে সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের নির্বিচার গ্রেপ্তার এবং হয়রানির শিকার হতে হয়েছে। সংবাদমাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বার্ষিক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। সংগঠনটি গত ২১ এপ্রিল ‘বিশ্ব মানবাধিকার পরিস্থিতি’ শিরোনামে নিজের ওয়েবসাইটে এই প্রতিবেদন প্রকাশ করেছে।
মতপ্রকাশের স্বাধীনতার বিষয়ে প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের সাইবার নিরাপত্তা আইনটি ২০২৫ সালে সাইবার নিরাপত্তা অধ্যাদেশ হিসেবে জারি না করা পর্যন্ত তা ব্যবহার করা হয়েছে।


































































































































































































