অ্যান্টার্কটিকার পূর্ব দিকে অবস্থিত টটেন হিমবাহ। এটি একটি বিশাল এবং আপাতদৃষ্টিতে স্থির বরফের স্তর। ওপর থেকে দেখলে এই হিমবাহকে বেশ শান্ত ও সাধারণ মনে হলেও বিভিন্ন গবেষণায় হিমবাহটির সম্পূর্ণ ভিন্ন তথ্য জানা গেছে। সোনার ও রাডার ইমেজিং প্রযুক্তির সাহায্যে চালানো গবেষণায় দেখা গেছে, সমুদ্রের উষ্ণ পানি অ্যান্টার্কটিকার বরফের নিচের উপত্যকাগুলোতে প্রবেশ করছে।
এই পানি টটেন হিমবাহের একদম নিচের শূন্যস্থানে অনায়াসে পৌঁছে যাচ্ছে। নতুন এই তথ্যের কারণে অ্যান্টার্কটিকার বৃহত্তম হিমবাহ অঞ্চলের গঠন সম্পর্কে বিজ্ঞানীদের পুরো ধারণাই বদলে গেছে।


































































































































































































