আইফোন ব্যবহারকারীদের জন্য অ্যাপলের ক্ষতিপূরণের ঘোষণা দেওয়া হয়েছে। অ্যাপলের বিজ্ঞাপনে নিজেদের ভার্চ্যুয়াল সহকারী 'সিরি'র সক্ষমতা সম্পর্কে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে নির্দিষ্ট মডেলের আইফোন ব্যবহারকারীদের মোট ২৫ কোটি ডলার বা প্রায় ৩০৭৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেবে অ্যাপল।
অ্যাপলের এই ক্ষতিপূরণের অর্থ ২০২৪ সালের ১০ জুন থেকে গত বছরের ২৯ মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে আইফোন ১৫ প্রো, আইফোন ১৫ প্রো ম্যাক্স, আইফোন ১৬, আইফোন ১৬ই, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স কিনলে পাওয়া যাবে।
আদালতের নথি অনুযায়ী, আনুমানিক ৩ কোটি ৭০ লাখ আইফোনের ক্রেতা এই ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য হবেন।


































































































































































































