আরব আমিরাতে হামলার পর বাংলাদেশের উদ্বেগ

আরব আমিরাতে হামলার পর বাংলাদেশের উদ্বেগ

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে বেসামরিক স্থাপনায় হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। আজ মঙ্গলবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘটনায় উদ্বেগ প্রকাশের পাশাপাশি দেশটিতে থাকা বাংলাদেশিদের নিরাপত্তাঝুঁকির বিষয়টিও তুলে ধরে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যে আজ ভোরে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরায় একটি তেল শোধনাগারে একটি ড্রোন আঘাত হানে। এতে সেখানে কর্মরত তিনজন আহত হন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতে বেসামরিক স্থাপনায় এ হামলার ঘটনায় বাংলাদেশ গভীরভাবে উদ্বিঘ্ন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।