অস্ট্রিয়ার বিশ্বকাপ দলে রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার ডেভিড আলাবা

অস্ট্রিয়ার বিশ্বকাপ দলে রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার ডেভিড আলাবা

২৮ বছর পর বিশ্বকাপে ফেরা অস্ট্রিয়া আজ ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করেছে। কোচ রালফ রাংনিকের দলে সবচেয়ে পরিচিত মুখ রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার ডেভিড আলাবা।

দলে আছেন রেড স্টার বেলগ্রেড ফরোয়ার্ড মার্কো আরনাইতোভিচও। ৩৭ বছর বয়সী এই স্ট্রাইকার অস্ট্রিয়ার হয়ে সবচেয়ে বেশি গোল (৪৭) এবং সবচেয়ে বেশি ম্যাচ (১৩২) খেলেছেন।

এ ছাড়া টটেনহাম ডিফেন্ডার কেভিন ডানসো, বায়ার্ন মিউনিখ মিডফিল্ডার কনরাড লাইমার, বরুসিয়া ডর্টমুন্ড মিডফিল্ডার মার্সেল সাবিটজার ও আরবি লাইজিগ মিডফিল্ডার ক্রিস্টোফ বাউমগার্টনারও অস্ট্রিয়ার বিশ্বকাপ দলে আছেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।