আজ ২৫ এপ্রিল ৩৯ বছরে পা দিলেন জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী অরিজিয়ের জন্মদিন। জন্মদিন উপলক্ষে সামাজিক মাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন এই গায়ক। ভক্ত, সহকর্মী ও বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা অনুরাগীরা নানা বার্তায় জানাচ্ছেন ভালোবাসা ও কৃতজ্ঞতা। তবে এই সফলতার পথটা মোটেও সহজ ছিল না—একসময় নিজের কণ্ঠস্বরকেই পছন্দ করতেন না তিনি।
এক পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে অরিজিয়ের জানান, ক্যারিয়ারের শুরুর দিকে তাঁর কণ্ঠ নিয়ে তেমন ইতিবাচক প্রতিক্রিয়া ছিল না। তাঁর কথায়, ‘মানুষ আমার কণ্ঠস্বর পছন্দ করত না। আমি যখন ওই ভয়েসে গান গাইতাম, তখন অনেকেই গ্রহণ করত না।’ এই অভিজ্ঞতা থেকেই তিনি নিজের কণ্ঠের ওপর আরও বেশি কাজ শুরু করেন।
অরিজিয়ের জানান, নিজের কণ্ঠের টেক্সচার বদলাতে তাঁকে কঠোর অনুশীলনের মধ্য দিয়ে যেতে হয়েছে। বলেন, ‘আমাকে আমার কণ্ঠস্বর বদলাতে হয়েছে। বলা যায়, গলা ভেঙে ভেঙে আজকের টেক্সচার তৈরি করেছি। নিজের ওপর অনেক কষ্ট করেছি, যাতে ভয়েসের প্রজেকশন বদলায়। রাত জেগে নিয়মিত রেওয়াজ করেছি, গলা ক্লান্ত হয়ে যেত, তারপর ঘুমিয়ে পড়তাম।’


































































































































































































