ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই সতর্ক করে বলেছেন, আসিম মুনিরের এই সফরের মানে এই নয় যে আমরা কোনো টার্নিং পয়েন্ট বা চূড়ান্ত কোনো পরিস্থিতিতে পৌঁছেছি। কারণ, দুই পক্ষের মধ্যে এখনো “গভীর ও উল্লেখযোগ্য” মতভেদ রয়ে গেছে।
পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির গতকাল শুক্রবার তেহরানে পৌঁছেছেন। গভীর রাতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করেন তিনি।
ইরানের শীর্ষ আলোচক ও দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ আজ শনিবার তেহরানে আলোচনা চলাকালে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে বলেন, যুদ্ধ অবসানের আলোচনায় যুক্তরাষ্ট্র কোনো সৎ পক্ষ নয়। ইরান নিজেদের জাতীয় অধিকারের প্রশ্নে কোনো আপস করবে না।


































































































































































































