অস্ট্রেলিয়ার সেরা সৌরশক্তি পুরস্কার বাংলাদেশি উদ্যোক্তার

অস্ট্রেলিয়ার সেরা সৌরশক্তি পুরস্কার বাংলাদেশি উদ্যোক্তার

অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশি উদ্যোক্তা পেল অস্ট্রেলিয়ার সেরা সৌরশক্তি পুরস্কার। সম্প্রতি সিডনিতে অনুষ্ঠিত স্মার্ট এনার্জি কাউন্সিলের বার্ষিক পুরস্কার ও গালা ডিনারে সিডনিভিত্তিক বাংলাদেশি মালিকাধীন প্রতিষ্ঠান ইলেকট্রিফাইং অস্ট্রেলিয়া মর্যাদাপূর্ণ ‘স্মার্ট ইনস্টলার অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছে।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা শ্যামল পাল জ্যাকি একজন বাংলাদেশি অভিবাসী উদ্যোক্তা, যাঁর অদম্য সংগ্রাম ও দূরদর্শী নেতৃত্ব আজ অস্ট্রেলিয়ার সৌরশক্তি দুনিয়ায় নতুন মাত্রা যোগ করেছে।

স্মার্ট এনার্জি কাউন্সিল অস্ট্রেলিয়ার নবায়নযোগ্য জ্বালানি শিল্পের সবচেয়ে প্রভাবশালী সংগঠনগুলোর একটি। এ বছর দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত স্মার্ট এনার্জি এক্সেলেন্স অ্যাওয়ার্ডে মোট ১০টি বিভাগে পুরস্কার দেওয়া হয়। সারা দেশ থেকে আড়াই শতাধিক আবেদন জমা পড়ে এবং বিচারকমণ্ডলী দীর্ঘ যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে ইলেকট্রিফাইং অস্ট্রেলিয়াকে স্মার্ট ইনস্টলার বিভাগে শীর্ষ পুরস্কার প্রদান করে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।