অস্ট্রেলিয়ায় সিরিয়াফেরত দুই নারীর বিরুদ্ধে অন্য নারীকে দাস বানিয়ে রাখার অভিযোগ আনা হয়েছে। সিরিয়া থেকে অস্ট্রেলিয়ায় ফেরার পর তাঁদের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়। তাঁরা সাত বছরের বেশি সময় সিরিয়ার একটি শরণার্থী শিবিরে আটক ছিলেন। আজ শুক্রবার অস্ট্রেলিয়ার পুলিশ এসব তথ্য জানিয়েছে।
৫৩ ও ৩১ বছর বয়সী ওই দুই নারীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের কয়েকটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে একটি অভিযোগ হলো—সিরিয়ায় একজন নারীকে দাস হিসেবে নিজেদের বাড়িতে আটকে রাখা ও তাঁকে ব্যবহার করা।
এসব অপরাধে দোষী সাব্যস্ত হলে ওই দুই নারীর সর্বোচ্চ ২৫ বছর করে কারাদণ্ড হতে পারে।


































































































































































































