বন্য হাতির মৃত্যু: গুলিবিদ্ধ হয়ে মারা যায় মা হাতি

বন্য হাতির মৃত্যু: গুলিবিদ্ধ হয়ে মারা যায় মা হাতি

কক্সবাজারের রামু উপজেলার খুটাখালী ইউনিয়নের পূর্ণগ্রাম এলাকায় চোখে গুলিবিদ্ধ অবস্থায় একটি মা হাতির মৃত্যু হয়েছে। বন বিভাগের কর্মীদের ধারণা, প্রায় এক মাস আগে গুলিবিদ্ধ হয়েছে হাতিটি। গত শনিবার রাত ১১টার দিকে হাতিটির মৃত্যু হয়।

বন বিভাগের ঈদগাঁও রেঞ্জের কর্মকর্তা উজ্জ্বল হোসাইন বলেন, খবর পেয়ে পূর্ণগ্রামে গিয়ে দেখা যায় হাতিটির শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন। সেটি নড়াচড়াও করতে পারছিল না। চিকিৎসার জন্য তখনই ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জনকে সংবাদ দেওয়া হয়।

মৃত হাতিটির মরদেহের ময়নাতদন্ত করেন ভেটেরিনারি সার্জন মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, মৃত হাতিটির বাঁ চোখে ১০ ইঞ্চি গভীর ক্ষতচিহ্ন পাওয়া গেছে। ক্ষতস্থান থেকে কয়েকটি ছররা গুলি পাওয়া যায়। চোখের ভেতরে সিসার গুলির সংক্রমণে হাতিটির মৃত্যু হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।