বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও জোরদারে অঙ্গীকার

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও জোরদারে অঙ্গীকার

পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও সুদৃঢ় করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুরের বৈঠকে এ আলোচনা হয়।

ওয়াশিংটনের সময় সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে এ আলোচনা হয় বলে আজ ঢাকায় প্রাপ্ত এক বার্তায় জানানো হয়েছে।

উভয় পক্ষ দ্বিপক্ষীয় সহযোগিতা ও অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি একাধিক ক্ষেত্রে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পৃক্ততা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।