ভারত ও বাংলাদেশ ভিসা কার্যক্রম পুরোদমে চালু হচ্ছে

ভারত ও বাংলাদেশ ভিসা কার্যক্রম পুরোদমে চালু হচ্ছে

কয়েক মাসের অস্থিরতা কাটিয়ে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে প্রথম পদক্ষেপ হিসেবে পুরোদমে ভিসা সেবা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ ইতিমধ্যে ভারতীয় নাগরিকদের জন্য সব ধরনের ভিসা দেওয়া শুরু করেছে। অন্যদিকে ভারতও আগামী কয়েক সপ্তাহের মধ্যে পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম শুরুর লক্ষ্য ঠিক করেছে।

গত মাসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারত সফর করেন। তখন ঢাকার পক্ষ থেকে উত্থাপিত গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটি ছিল ভিসা কার্যক্রম স্বাভাবিক করা।

বর্তমানে ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং কলকাতা, আগরতলা, মুম্বাই ও চেন্নাইয়ের কনস্যুলার বিভাগসহ সব ভিসা কেন্দ্র কার্যকর রয়েছে। এ অবস্থায় দিল্লির পক্ষ থেকেও দ্রুত একই ধরনের পদক্ষেপ চেয়েছে ঢাকা।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।