বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী প্রকাশ বলেছেন, দেশে আন্তর্জাতিক মানের পর্যটন অবকাঠামো গড়ে তোলার জন্য সরকার বিদেশি বিনিয়োগ আকর্ষণে কাজ করছে।
শনিবার রাজধানীর হাতিরঝিলে 'বিউটিফুল বাংলাদেশ রান ২০২৬ (সিজন-২)' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে দেশের পর্যটন খাতকে দেশীয় ও আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার লক্ষ্যে আয়োজিত দৌড়ে ১ হাজারের বেশি প্রতিযোগী অংশ নেন।
প্রতিমন্ত্রী বলেন, আমরা বিশ্বের খ্যাতনামা প্রতিষ্ঠান 'ইমার প্রোপার্টিজ'-এর সঙ্গে আলোচনা করছি, যারা সংযুক্ত আরব আমিরাতের বুর্জ খলিফা নির্মাণ করেছে।


































































































































































































