আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অত্যন্ত সংবেদনশীল ও অবিচ্ছেদ্য অংশ। স্বার্থান্বেষী মহলের যেকোনো চক্রান্তের বিরুদ্ধে পিসিসিপির প্রতিবাদ অব্যাহত থাকবে। তথ্যনির্ভর ও ভারসাম্যপূর্ণ উপস্থাপনার পরিবর্তে যদি এমন একপাক্ষিক মিথ্যাচার অব্যাহত থাকে, তবে ভবিষ্যতে আরও কঠোর ও লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন নেতৃবৃন্�্দ।

শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে পিসিসিপি ঢাকা মহানগর শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের ২৫তম অধিবেশনে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি নিয়ে ‘বিভ্রান্তিমূলক ও অসত্য’ তথ্য প্রদানের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রতিবাদে রাজধানী ঢাকাসহ পাহাড়ের জনপদে নিন্দা, প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে । এই অপপ্রচারকে ‘রাষ্ট্রবিরোধী চক্রান্ত’ ও ‘শতাব্দীর শ্রেষ্ঠ মিথ্যাচার’ আখ্যা দিয়ে ঢাকা ও রাঙামাটিতে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।