লন্ডনের ঐতিহাসিক জেনেসিস সিনেমা হলে শুরু হতে যাচ্ছে ২৭তম রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। রেইনবো ফিল্ম সোসাইটির আয়োজনে সপ্তাহব্যাপী এই উৎসব চলবে ২৩ মে পর্যন্ত। এবারের আসরে বাংলাদেশ, ভারত, দক্ষিণ কোরিয়া, রাশিয়া ও ইরানসহ বিশ্বের ১০টি দেশের ৪০টিরও বেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
উৎসবের তালিকায় থাকা বাংলাদেশি চলচ্চিত্রগুলোর মধ্যে আরও রয়েছে 'নয়া মানুষ', 'উড়াল', 'নয়া নোট', 'দ্য ইউনিভার্সিটি অফ চাংখারপুল' এবং 'পাথর হওয়ার গল্প'।
উৎসবে বাংলাদেশের সিনেমার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনের বেশ কিছু প্রশংসিত সিনেমা প্রদর্শিত হবে।


































































































































































































