বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা হ্রাসের উদ্বেগ

বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা হ্রাসের উদ্বেগ

বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা ২৫ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসার উদ্বেগজনক খবরটি আমাদের আরও একবার মনে করিয়ে দেয়, স্বাধীনভাবে গণমাধ্যমের ভূমিকা পালন করা বর্তমানে কতটা কঠিন হয়ে পড়েছে। অথচ মুক্ত ও স্বাধীন গণমাধ্যম শুধু গণতন্ত্রের জন্য অপরিহার্য উপাদান নয়; একটি দেশের অর্থনৈতিক উন্নতির জন্যও গুরুত্বপূর্ণ নিয়ামক।

দেশে দেশে অগণতান্ত্রিক সরকার এবং নানা স্বার্থবাদী গোষ্ঠী সাংবাদিকতাকে যখন অপরাধ হিসেবে গণ্য করছে—এ রকম একটি বাস্তবতায় আজ ৩ মে বিশ্বজুড়ে মুক্ত গণমাধ্যম দিবস পালিত হচ্ছে। বাংলাদেশের জন্য এদিনের তাৎপর্য আরও গভীর। কেননা, গত ১২ ফেব্রুয়ারি একটি পরিচ্ছন্ন ও শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে আমাদের গণতান্ত্রিক উত্তরণযাত্রা শুরু হয়েছে।

বৈশ্বিক গণমাধ্যমের স্বাধীনতা সূচকে তিন ধাপ পিছিয়েছে বাংলাদেশ। সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা প্যারিসভিত্তিক আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স সানস ফ্রন্টিয়ার্স (আরএসএফ) জানাচ্ছে, ২০২৫ সালে ১৮০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল যেখানে ১৪৯তম, সেখানে ২০২৬ সালে তা নেমে দাঁড়িয়েছে ১৫২তম।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।