ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফলে বাংলাদেশের সম্পর্ক বাধাগ্রস্ত হবে না

ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফলে বাংলাদেশের সম্পর্ক বাধাগ্রস্ত হবে না

পশ্চিমবঙ্গের বিধান সভার নির্বাচনের ফলাফলে ভারত-বাংলাদেশ সম্পর্ক বাধাগ্রস্ত হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ-উর রহমান। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গের নির্বাচন সম্পর্কে বাংলাদেশের কোনো পর্যবেক্ষন নেই। এটা ভারতের অভ্যন্তরীণ নির্বাচনে যারা জিতবেন, যেই জিতুক প্রথম কথাটা হচ্ছে আমরা আসলে পশ্চিমবঙ্গের সাথেও খুব বেশি আলাদা করে চিন্তা করতে চাই না।

তিনি বলেছেন, পশ্চিমবঙ্গের নির্বাচনে বাংলাদেশ একটা ফ্যাক্টর হয়েছে, বাংলাদেশকে নিয়ে নানা বক্তব্য দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এগুলো সব এক ধরনের পলিটিক্যাল রেটরিক। সরকার গঠিত হওয়ার পর আমাদের সাথে সুন্দর সহযোগিতা সম্পর্কই থাকবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।