চট্টগ্রাম থেকে ঢাকায় জ্বালানি তেল সরবরাহ শুরু হবে জুনের শেষে

চট্টগ্রাম থেকে ঢাকায় জ্বালানি তেল সরবরাহ শুরু হবে জুনের শেষে

জুন মাসের শেষে চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনের মাধ্যমে পুরোদমে জ্বালানি তেল সরবরাহ করা হবে। আজ মঙ্গলবার জাতীয় সংসদের বিশেষ কমিটিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধের কারণে জ্বালানি নিয়ে উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় করণীয় সম্পর্কে সুপারিশ দিতে গত এপ্রিল মাসে সরকারি দল ও বিরোধী দলের ৫ জন করে ১০ সদস্যের সমন্বয়ে একটি বিশেষ কমিটি গঠন করে জাতীয় সংসদ।

আজ বিকেলে জাতীয় সংসদ ভবনে ওই কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।