নিউজিল্যান্ডে বাংলাদেশীদের বাংলা নববর্ষ উদযাপন

নিউজিল্যান্ডে বাংলাদেশীদের বাংলা নববর্ষ উদযাপন

নিউজিল্যান্ডের ক্যান্টারবেরি অঞ্চলে বাংলাদেশ কালচারাল সোসাইটির উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করেছেন প্রবাসীরা। গত রোববার ক্রাইস্টচার্চ শহরের ওয়াইমারি রোড কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও সান্ধ্যভোজ। বাঙালি জীবনের অসাম্প্রদায়িক, সর্বজনীন একটি উৎসব হলো পয়লা বৈশাখ। তাই বৈশাখী উৎসবকে কেন্দ্র করে প্রবাসী বাঙালিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

বর্ষবরণ সামনে রেখে সম্পূর্ণ হল রঙিন কাগজ, ব্যানার এবং শিশুদের আঁকা ছবি দিয়ে সজ্জিত করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস এম আকরামুল কবির ও মৌসুমী আক্তার।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুরুতে অতিথি ও উপস্থিত দর্শকদের স্বাগত জানানো হয়। পরে সম্মিলিত কণ্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত ও শিশুশিল্পীদের কণ্ঠে নিউজিল্যান্ডের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।