পশ্চিমবঙ্গের ফলতা আসনে নির্বাচনের বিতর্ক বেড়েছে। নির্বাচন কমিশন গতকাল ভোট বাতিল করে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে। এর পরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, দম থাকলে ফলতায় গোটা ভারতকে নিয়ে আসুন।
পুলিশ ইতিমধ্যে এ ঘটনায় জাহাঙ্গীর খানের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং অন্যান্য অভিযুক্ত ব্যক্তির খোঁজে তল্লাশি চলছে।
ফলতা আসনে দ্বিতীয় দফায় গত ২৯ এপ্রিল ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল।


































































































































































































