বাংলাদেশ নিয়ে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদ জানানো হয়েছে। ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে বলেছে, এ ধরনের স্পর্শকাতর দ্বিপক্ষীয় ইস্যুতে কোনো ধরনের তথ্যপ্রমাণহীন বক্তব্য জনসমক্ষে দেওয়া দুই প্রতিবেশী দেশের সম্পর্কের জন্য সহায়ক নয়।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়ে অবমাননাকর ও বিভ্রান্তিকর মন্তব্য করেছেন। বিশেষ করে কথিত ‘পুশব্যাক’ বা অবৈধ অনুপ্রবেশকারী ফেরত পাঠানোর বিষয়ে তাঁর দাবিকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে ঢাকা।
ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে বলেছে, এ ধরনের স্পর্শকাতর দ্বিপক্ষীয় ইস্যুতে কোনো ধরনের তথ্যপ্রমাণহীন বক্তব্য জনসমক্ষে দেওয়া দুই প্রতিবেশী দেশের সম্পর্কের জন্য সহায়ক নয়।


































































































































































































