পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে এমভি জয়যাত্রাসহ বাংলাদেশের পতাকাবাহী সব জাহাজ হরমুজ প্রণালি পার হতে পারবে। রোববার দুপুরে সাংবাদিকদের তিনি একথা বলেন। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নিহত শিক্ষার্থীদের প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে বাংলাদেশ। শিক্ষার্থী জামিলের লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।
প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে সরকার অপপ্রচারের কান না দিয়ে সচেতন থাকা জরুরি উল্লেখ করে তিনি বলেন, ‘তথ্য যাচাই ছাড়া কিছু বিশ্বাস না করা উচিত। আর সমালোচনাও হওয়া উচিত তথ্যভিত্তিক ও দায়িত্বশীল। সরকার শিক্ষা খাতকে ঢেলে সাজাতে সর্বদা সচেষ্ট, আমরা চাই রাষ্ট্র গঠনের সাথে প্রত্যেকে যে যার জায়গা থেকে অংশগ্রহণ করুক।’
শিক্ষক-পুলিশ আন্দোলনকারীরা বলেন, ‘আমরা আড়াই মাস আগে সুপারিশপ্রাপ্ত হয়েছি, কিন্তু আমাদের এখনো নিয়োগপত্র দেওয়া হয়নি এমনকি কিছু জানানো হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’


































































































































































































