ভারতে ওয়েবসাইট ব্লক করে দেওয়া হলেও ককরোচ জনতা পার্টি নতুন ঠিকানা নিচ্ছে

ভারতে ওয়েবসাইট ব্লক করে দেওয়া হলেও ককরোচ জনতা পার্টি নতুন ঠিকানা নিচ্ছে

ভারতে ওয়েবসাইট 'ব্লক করে দেওয়ার অভিযোগ উঠেছে ভাইরাল 'ককরোচ জনতা পার্টি'র (সিজেপি)। এখন নতুন ঠিকানা তৈরির উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন এর উদ্যোক্তা। ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর বেকার তরুণদের 'তেলাপোকা'র সঙ্গে তুলনা করে করা একটি মন্তব্যকে ঘিরে ব্যঙ্গাত্মক অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে গড়ে ওঠে সিজেপি। এটি কোনো প্রথাগত রাজনৈতিক দল নয়। ১৬ মে ককরোচ জনতা পার্টির আত্মপ্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে হু হু করে এর অনুসারীর সংখ্যা বাড়তে থাকে। কয়েক দিনের মধ্যে ইনস্টাগ্রামে এর অনুসারীর সংখ্যা ২ কোটি ২০ লাখ ছাড়িয়ে যায়। কিন্তু ভারত থেকে এখন আর সিজেপির ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না।

ব্যঙ্গাত্মক এই ডিজিটাল প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে থাকেন যুক্তরাষ্ট্রের বোস্টনে। তিনি বলেন, ভারতীয় কর্মকর্তারা 'আমাদের আইকনিক ওয়েবসাইট ডাউন করে দিয়েছেন'। অভিজিৎ প্রশ্ন তোলেন, 'তাঁরা কেন তেলাপোকাকে এত ভয় পাচ্ছেন?'

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।