বাংলাদেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থার দক্ষতা বৃদ্ধির জন্য এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে। এই ঋণ অনুমোদন করেছে এডিবি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে সংস্থাটি।
এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং বলেন, এই কর্মসূচি বাংলাদেশকে একটি আধুনিক, অন্তর্ভুক্তিমূলক এবং সহনশীল সামাজিক সুরক্ষা ব্যবস্থার দিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক।
এই কর্মসূচির আওতায় সামাজিক সুরক্ষা ব্যবস্থার ব্যবস্থাপনা উন্নয়ন, এর আওতা ও পরিধি সম্প্রসারণ এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য সুরক্ষা ব্যবস্থা জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হবে।


































































































































































































