ইরানের জনগণের জন্য ওষুধ ও চিকিৎসাসামগ্রী দেওয়ার প্রতিশ্রুতি বাংলাদেশের

ইরানের জনগণের জন্য ওষুধ ও চিকিৎসাসামগ্রী দেওয়ার প্রতিশ্রুতি বাংলাদেশের

মধ্যপ্রাচ্যে চলমান সংকটের মধ্যে ইরানের জনগণের জন্য মানবিক সহায়তা হিসেবে জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। আজ বৃহস্পতিবার ঢাকায় ইরানি দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব কবির এম আশরাফ আলম বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদির কাছে এসব হস্তান্তর করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপাক্ষিক) নজরুল ইসলাম এবং পশ্চিম এশিয়া অনুবিভাগের মহাপরিচালক হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে ইরানের আহত জনগণের চিকিৎসাসহায়তায় জরুরি ওষুধ আর চিকিৎসা সরঞ্জাম কিনতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৬ এপ্রিল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে এক কোটি টাকা অনুদান দেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।