ফিনল্যান্ডের এস্পো শহরে বাংলাদেশি সংস্কৃতির মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে বাংলাদেশের বিভিন্ন গান, নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা পরিবেশিত হয়েছে। এছাড়াও বাংলাদেশি খাবারের স্টল ছিল উৎসবের অন্যতম আকর্ষণ। প্রবাসী বাংলাদেশিরা জানান, অনেক দিন পর এমন একটি আয়োজন তাঁদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে দিয়েছে।
উৎসবের আয়োজক ছিল প্রবাসী বাংলাদেশিদের সামাজিক সংগঠন, প্রত্যাশা ফিনল্যান্ড। আয়োজকেরা জানান, বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উদ্যাপন উপলক্ষে এই আয়োজন করা হয়েছে।
সব মিলিয়ে এই বর্ষবরণ উৎসব প্রমাণ করেছে, দেশ থেকে দূরে থাকলেও হৃদয়ে বেঁচে থাকে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য।


































































































































































































