পণ্যমূল্য বৃদ্ধিতে চাপে মানুষের সামাজিক সুরক্ষা ও তদারকি বাড়াতে হবে

পণ্যমূল্য বৃদ্ধিতে চাপে মানুষের সামাজিক সুরক্ষা ও তদারকি বাড়াতে হবে

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশের অর্থনীতিতে যে বহুমাত্রিক প্রভাব তৈরি করেছে, সেটা বলাই বাহুল্য। যুদ্ধ শুরুর পর থেকেই বিশ্ববাজার থেকে কাঁচামাল ও খাদ্যপণ্য আমদানি অনিশ্চিত হয়ে পড়ায় অনেক পণ্যের আমদানি খরচ ও উৎপাদন খরচ বেড়েছে। তার ওপর মড়ার উপর খাঁড়ার ঘা হিসেবে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর আরও এক দফা পণ্য ও সেবার মূল্য বেড়েছে।

এ অবস্থায় নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে মধ্যবিত্তদের বড় একটা অংশ নতুন করে চাপে পড়েছে। জীবনযাত্রার ব্যয় বেড়েছে। সরকারকে অবশ্যই ইরান যুদ্ধ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির অভিঘাত থেকে সাধারণ মানুষ যাতে কিছুটা স্বস্তি পায়, তার জন্য বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে।

প্রথম আলোর খবর জানাচ্ছে, যুদ্ধ শুরুর পর থেকেই প্রায় সব পণ্যের দাম বেড়েছে। ফার্মের ডিম, ব্রয়লার মুরগি, গ্রীষ্মকালীন সবজি, মাছ, মোটা ও মাঝারি চাল, খোলা আটার মতো নিত্যপণ্যের দাম বেড়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।