ভারতের বিমান চলাচল বাজারের ৯৫ শতাংশ নিয়ন্ত্রণকারী তিন বৃহৎ প্রতিষ্ঠান এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো এবং স্পাইসজেট সরকারকে সতর্ক করে জানিয়েছে যে দেশটির বিমান শিল্প কার্যক্রম ‘বন্ধ হওয়ার’ উপক্রম হয়েছে। ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালি প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার ফলে বিশ্বের পঞ্চম বৃহত্তম বিমান চলাচল বাজার ভারতে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়েছে।
এর পাশাপাশি আকাশসীমা ব্যবহারের ওপর বিভিন্ন বিধিনিষেধের কারণে এয়ারলাইনসগুলোর পরিচালনা ব্যয় কয়েক গুণ বেড়ে গেছে, বিশেষ করে দীর্ঘপাল্লার রুটে।
এই সংকটের পরিপ্রেক্ষিতে এয়ারলাইনসগুলো এভিয়েশন টারবাইন ফুয়েল (এটিএফ) বা বিমান জ্বালানির মূল্য পুনর্নির্ধারণের দাবি জানিয়েছে।


































































































































































































