ভারতের দক্ষিণাঞ্চলে চলতি গ্রীষ্ম মৌসুমে এখন পর্যন্ত হিটস্ট্রোকে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলে তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। কর্মকর্তারা রোববার এ তথ্য জানিয়েছেন।
ভারতে তীব্র গরম নতুন কিছু নয়। তবে দীর্ঘদিনের বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, জলবায়ু পরিবর্তনের কারণে তাপপ্রবাহ আরও দীর্ঘস্থায়ী, ঘনঘন ও তীব্র হয়ে উঠছে।
দক্ষিণাঞ্চলীয় তেলেঙ্গানা রাজ্যে এসব মৃত্যু হয়েছে। রাজ্যের রাজস্বমন্ত্রী পঙ্গুলেটি শ্রীনিবাসা রেড্ডি জনস্বাস্থ্য সুরক্ষায় ‘রাজ্যজুড়ে সতর্কতা’ জারির আহ্বান জানিয়েছেন।


































































































































































































