ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনে সংঘর্ষের ঘটনা

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনে সংঘর্ষের ঘটনা

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ আজ বুধবার। এ দফায় কলকাতার ভবানীপুর আসন থেকে মুখোমুখি প্রতিদ্বন্দিতা করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ভারতীয় সময় সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। নির্বাচনে দ্বিতীয় তথা শেষ দফার ভোটগ্রহণ শুরু হতেই রাজ্যের একাধিক এলাকায় উত্তেজনা, সংঘর্ষ ও ভাঙচুরের খবর পাওয়া গেছে।

চাঁপড়া, শান্তিপুর ও ভাঙড়সহ বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ দফার ভোটগ্রহণ হচ্ছে নির্বাচন কমিশনের নির্দেশে পরিচালিত বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (এসআইআর) প্রক্রিয়াকে ঘিরে চলমান বিতর্কের প্রেক্ষাপটে।

সংবাদ সংস্থা পিটিআই জানায়, এন্টালি কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা তিব্রেওয়াল একটি ভোটকেন্দ্রে তার দলের এজেন্টকে বের করে দেওয়াকে কেন্দ্র করে ভোটকর্মী ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।