যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীকে হত্যার ঘটনায় সন্দেহভাজন খুনি হিশাম সালেহ আবুঘরবেহর খারাপ ও অস্বাভাবিক আচরণ নিয়ে অতীতে একাধিকবার পুলিশের কাছে অভিযোগ করেছিল তাঁর পরিবার।
সিবিএস নিউজকে এ কথা বলেছেন হিশাম আবুঘরবেহ ছোট ভাই ২২ বছর বয়সী আহমদ আবুঘরবেহ। আহমদ আবুঘরবেহ বলেন, তাঁর বড় ভাই খুব দ্রুত রেগে যান। তাঁর ভাইয়ের পক্ষে অন্য কারও সঙ্গে এক কক্ষে বসবাস করতে পারা সম্ভব হওয়ার কথা নয় বলেই তিনি মনে করেন।
আহমদ বলেন, ‘তাঁর যে একজন রুমমেট ছিলেন, এটা আমি জানতাম না। তাঁর নিজের মতো করে একা থাকার কথা অথবা গৃহহীন থাকার কথা।’


































































































































































































