যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচন পূর্ব লন্ডনে ইতিহাস গড়তে পারেন বাংলাদেশি বংশোদ্ভূত লুৎফুর-ফরহাদ। রাত পেরোলেই যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচন। যুক্তরাজ্যজুড়ে ১৩৬টি স্থানীয় প্রতিষ্ঠানে এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে হাজারো কাউন্সিলর পদের পাশাপাশি কয়েকটি সরাসরি নির্বাচিত মেয়র পদেও ভোট গ্রহণ করা হবে।
এবারের নির্বাচনে পূর্ব লন্ডনের বাংলাদেশি-অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস ও নিউহাম কাউন্সিল ঘিরে বাড়তি কৌতূহল তৈরি হয়েছে। কারণ, লন্ডনের ৩২টি বরোর মধ্যে নির্বাহী ক্ষমতাসম্পন্ন ৪টি বরোর দুটিতেই মেয়র পদে বিজয়ের সম্ভাবনায় এগিয়ে থাকা প্রধান দুই প্রার্থী লুৎফুর রহমান ও ফরহাদ হোসেন বাংলাদেশি বংশোদ্ভূত।


































































































































































































