বাংলাদেশি বংশোদ্ভূত রক্সি মাস্টারশেফে লড়ছেন ব্রিটিশ রন্ধন প্রতিযোগিতায়

বাংলাদেশি বংশোদ্ভূত রক্সি মাস্টারশেফে লড়ছেন ব্রিটিশ রন্ধন প্রতিযোগিতায়

রক্সির জন্ম বার্মিংহামে, বাংলাদেশি অভিবাসী মা–বাবার ঘরে। সেখানেই বেড়ে ওঠা এবং লেখাপড়া। ৩৭ বছর বয়সী এই ব্রিটিশ-বাংলাদেশি বর্তমানে ফাইন্যান্স খাতে সিনিয়র প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করছেন। তবে পেশাজীবনের বাইরে রান্নাই তাঁর সবচেয়ে বড় আবেগ এবং মানসিক প্রশান্তির উৎস।

পরিবার ও ঘনিষ্ঠজনদের কাছে তিনি ‘রুকু’ নামে পরিচিত। প্রয়াত চাঁদ মিয়ার সর্বকনিষ্ঠ মেয়ে রক্সি স্বামীর সঙ্গে থাকেন ইংল্যান্ডের রিডিং শহরে।

বিবিসি মাস্টারশেফে রক্সির গল্প কেবল একজন প্রতিযোগীর গল্প নয়; এটি ব্রিটেনে বাংলাদেশি অভিবাসীদের কয়েক প্রজন্মের রন্ধন ঐতিহ্যেরও প্রতিফলন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।