মানবপাচারের অভিযোগে একটি বাংলাদেশি ট্রাভেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য সরকার। গত মঙ্গলবার (৫ মে) যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় (ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস) এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। এই নিষেধাজ্ঞার ঘোষণা যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির বৈশ্বিক অনিয়মিত অভিবাসন ও মানবপাচার–সংক্রান্ত নিষেধাজ্ঞা বিধিমালা ২০২৫–এর আওতায় বাংলাদেশি ট্রাভেল কোম্পানিটির বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে। তারা বলছে, বাংলাদেশি ট্রাভেল কোম্পানিটি রাশিয়ায় মানবপাচারে জড়িত। পাচারের শিকার বাংলাদেশিদের রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে বাধ্য করা হয়।


































































































































































































