বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর মরদেহ বাড়িতে ফিরছে

বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর মরদেহ বাড়িতে ফিরছে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ আজ সোমবার গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জে পৌঁছানোর কথা আছে। এ খবরে সকাল থেকেই সেখানে জড়ো হচ্ছেন স্বজন ও প্রতিবেশীরা। বিকেলে মরদেহ পৌঁছানোর পর মাগরিবের নামাজ শেষে জানাজার পর বাড়ির আঙিনার পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

লিমন সবার খুব আদরের ছিলেন জানিয়ে লিমনের চাচা জিয়াউল হক বলেন, তাই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, বাড়ির আঙিনাতেই তাঁকে দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তাঁর মরদেহ বিকেল চারটার মধ্যে বাড়িতে পৌঁছানোর কথা রয়েছে।

লিমন (২৭) ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। গত ১৬ এপ্রিল তিনি নিখোঁজ হন। লিমনের সঙ্গে নিখোঁজ হন নাহিদা সুলতানা বৃষ্টি (২৭)। তাঁদের এক বন্ধু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আনেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।