যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে কাউন্সিলর হলেন, বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিক রানা রহমান। তাঁর বিজয়কে ঐতিহা�সিক সাফল্য হিসেবে দেখছেন সেখানকার অধিবাসীরা। ইংল্যান্ডের সাউথ শিল্ডস এলাকার বিয়াকন ও বেন্টস ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন তিনি। গত ৭ মে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
পরিবেশবাদী দল গ্রিন পার্টির এ প্রার্থী ১ হাজার ৪৭০ ভোট পেয়ে জয়ী হন। একই ওয়ার্ডে দলের আরও দুই প্রার্থী শীর্ষ তিনে অবস্থান করায় এটিকে গ্রিন পার্টির জন্য বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
রানা রহমান হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকার বাসিন্দা ও বীগঞ্জ উপজেলার নয়াগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন।


































































































































































































