যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির খুনি সন্দেহে গ্রেপ্তার হিশাম সালেহ আবুঘরবেহর জামিন আবেদন নাকচ করে তাঁকে বন্দী করে রাখার নির্দেশ দিয়েছেন আদালত।
গতকাল মঙ্গলবার হিলসবরো কাউন্টির একটি আদালতের বিচারক লোগান মারফি এ আদেশ দেন।
আদালতের নথি অনুযায়ী, আবুঘরবেহর বিরুদ্ধে সর্বোচ্চ মাত্রার (ফার্স্ট ডিগ্রি) দুটি হত্যা, অস্ত্র রাখার অভিযোগসহ আরও কয়েকটি অভিযোগ আনা হয়েছে।


































































































































































































